মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

নাটোর জেলার লালপুর ধুপইল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভূয়া নিয়োগপত্র ও মোবাইল ফোন জব্দ করেছে তারা।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার প্রতারক রোকন সরকার এবং বাগাতিপাড়ার আশিক আলী সেনাবাহিনী চাকুরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বেকার যুবকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

সম্প্রতি বাগাতিপাড়া উপজেলার চাকুরি প্রার্থী সোহান আহমেদ এবং মহাসীনকে বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার ও পাম্প অপারেটর পদে চাকুরি দেওয়ার নাম করে দুই জনের কাছ থেকে প্রায় ১২লাখ টাকা হাতিয়ে নেয়। এসময় তাদেরকে দুটি ভূয়া নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। পরে চাকুরিতে যোগদান করতে গেলে নিয়োগপত্রটি ভুয়া প্রমানিত হয়।

এই ঘটনায় বাগাতিপাড়া থানায় প্রতারক রোকন সরকার ও আশিক আলীর নামে মামলা দায়ের করে ভুক্তভোগিরা।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন