বুধবার , ১২ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী, পাস ৩৮

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১২, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: চলতি বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য চার শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া অকৃতকার্য থেকে পাস করেছে আরও ৩৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ১২ মে দেশের সবগুলো শিক্ষাবোর্ডে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর মাধ্যমিকের বিভিন্ন স্কুলের ২২ হাজার ৮৭০ জন শিক্ষার্থী তাদের ৫৩ হাজার ১৭৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। যাচাই বাছাই শেষে আজ সংশোধিত ফল প্রকাশিত হয়। এ বছর পুনঃনিরীক্ষণে ৫৭১ জন শিক্ষার্থীর ৫৮২টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৮ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। তাদের মধ্যে চারজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মূলত নম্বর যোগ ভুল ও বৃত্ত ভরাটের করণেই এসব ফলাফল পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, এমন পরিবর্তন প্রতিবছরই হয়। তবে এবার অন্য বোর্ডের তুলনায় রাজশাহী বোর্ডে কিছুটা কম পরিবর্তন হয়েছে। এগুলো শিক্ষকদের যোগের ভুলের কারণে হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

বিয়ের দাবিতে রাজশাহী সোনালী ব্যাংকে প্রেমিকার অবস্থান

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

3 Simple Tips For Using TECHNOLOGY To Get Ahead Your Competition

বিয়ের প্রলোভনে এক বছর ধরে ধর্ষণ, র‌্যাবের অভিযানে অভিযুক্ত যুবক গ্রেফতার

অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ভিসি

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা