মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে দুইজন রাজনৈতিক কর্মীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। এদের মধ্যে রয়েছেন মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মৃত ইনসার আলীর ছেলে মো: সবুর আলী (৪৭), যিনি ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি, এবং দামকুড়া থানার খোলাবোনা এলাকার মৃত সুলতান মন্ডলের ছেলে মো: আরিফুল ইসলাম শিমুল (৩৫), যিনি একজন আওয়ামী লীগ কর্মী।

এছাড়াও নিয়মিত অভিযানে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত