রবিবার , ১৪ জুন ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা

প্রতিবেদক
sonynews
জুন ১৪, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার আয়োজিত দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে সকাল ৯টায় আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো কার্যক্রম তদারকি করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য না হওয়ায় বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। বিজিবির এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে দীর্ঘদিন ধরে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও চরবাসীকে নদী পেরিয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়।

তারা চরাঞ্চলের মানুষের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার জনসাধারণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা, ঢাকার তীব্র নিন্দা উদ্বেগ

হাসিনা তুষ্টিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ: অপসারণ সহ ৩ দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

রাসিকের ড্রেনের ওপর বিল্ডিং নির্মাণ! আরডিএ’র ভেঙে ফেলার আইনি নোটিশ

রাজশাহীতে হেরোইন, গাজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে মানচিহ্নবিহীন পণ্য বিক্রির দায়ে জান্নাত বেকারিকে জরিমানা

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত