বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৯, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্মিত ও আধুনিকায়নকৃত সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বাদ যোহর আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এর আওতায়  রাজশাহী সিটি কর্পোরেশনের পুরাতন নগর ভবন ভেঙ্গে সেখানে ১৬তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সোনাদিঘী দক্ষিণ অংশে পুরাতন মসজিদ ভবনের স্থানে নতুন মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৩য় তলা বিশিষ্ট সুদৃশ্য এই মসজিদে দুটি মিনার করা হবে ইতোমধ্যে অযুখানা নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সোনাদিঘী মসজিদে একসাথে চার শতাধিক মুসল্লী একসাথে নামাজ পড়তে পারবেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ, ইমাম ক্বারী মোঃ মামুন উর রশীদসহ মসজিদের মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

রাজশাহীতে দেনার দায়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

বলিউডে বিদেশিদের দাপটে কাজ হারাচ্ছেন ভারতীয়রা

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ', রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ’, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

রাজশাহীতে ওষুধের আড়ালে অ্যালকোহল সরবরাহ, গ্রেপ্তার ২

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

দাঁড়িপাল্লা জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: ডা. জাহাঙ্গীর