সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এবার শিরোইলে গ্রীন পদ্মা কটেজের নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর চলমান প্রকল্প ‘গ্রীন পদ্মা কটেজ’ এর কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে নগরীর শিরোইলে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

এসময় তিনি বলেন, রিয়েল এস্টেট কোম্পানীগুলোর মধ্যে রাজশাহীতে ‘গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড’ মানুষের আস্থা অর্জন করেছে। তারা স্বচ্ছতার সাথে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করছে।

তিনি আরও বলেন, শিরোইলের ‘গ্রীন পদ্মা কটেজ’র গুরুত্ব ভালো। কারণ চার লেন সড়কের পাশেই এই ‘গ্রীন পদ্মা কটেজ’। কাছেই বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন। অনেকটাই শহরের প্রাণ কেন্দ্রে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। তিনি বলেন, রাজশাহী আর আগের রাজশাহী নেই। অনেক উন্নত হয়েছে। তার অংশ হিসেবে ডেভলপমেন্ট কোম্পানীগুলো বেশি অবদান রাখছে। কারণ এসব ডেভলপমেন্ট কোম্পানী শহরে নতুন নতুন সুন্দর বহুতল ভবন নির্মাণ করছে।

সুন্দর নগরী গড়ে তোলার মূল কারিগর হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল রাজশাহী-কক্সবাজার রুটে বিমান ব্যবস্থা। সেই প্রতিক্ষা পূরণ হয়েছে। আগামী ১৭ নভেম্বর রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী গ্রীন সিটি। এই গ্রীন নগরীতে, গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী। এই শহরের সাথে প্রতিষ্ঠানের নাম; আর কাজের সাথে দারুন মিল রয়েছে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানীর নির্মিত প্রজেক্ট সমূহে যারা ফ্লাট নিচ্ছেন তারা সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।

পরিশেষে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। শেষে ‘গ্রীন পদ্মা কটেজ’র পাইলিং এর কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ আহমেদ, হারুন অর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাহী সদস্য (রাজশাহী সাংগঠনিক অঞ্চল) ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খালেদা ইয়াসমিন, সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, সহ-সাধারণ সম্পাদক মেহদী মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব পান্না প্রমূখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর বোর্ডে প্রশ্নফাঁস জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

হামাসের মতোই হামলা করব ভারতে’! খলিস্তানি গোষ্ঠী এসএফজে প্রধান পান্নুনের হুমকি

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

3 Simple Tips For Using TECHNOLOGY To Get Ahead Your Competition

অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি ২৫ জুলাই

সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে গুম-খুনের দেশ বানিয়েছে: সাকি

The Laugavegur Trail