রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক হাসপাতালে কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩১, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এমআরআই, সিটি স্ক্যান ও এক্স-রে ফিল্মসহ (কোড: ৩২৫২১০৫) সরবরাহের জন্য আহ্বানকৃত দরপত্র (আইডি নং: ১১৩০৬৩৯) নিয়ে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছে। এনিয়ে দরপত্রে অংশ নেওয়া একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারাগন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দফতরগুলোতে লিখিত অভিযোগ করে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে দেওয়া লিখিত অভিযোগে জাহিদুল ইসলাম বলেন, দরপত্রে বাংলাদেশের একমাত্র ফুজি ফিল্ম (জাপান) এর প্রস্ততকারী প্রতিষ্ঠান মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড শুধুমাত্র রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারাগন এন্টারপ্রাইজকে ম্যানুফ্যাকচারস অথরাইজেশন লেটার দিয়েছে। অথচ কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান গেটওয়ে ইন্টারন্যাশনাল এধরণের কোনো অথরাইজেশন লেটার দিতে পারেনি। গেটওয়ে ইণ্টারন্যাশনাল একজন ডিলারের কাছ থেকে অথরাইজেশন লেটার নিয়ে দরপত্রে অংশ নিয়েছে, যা সরাসরি সরকারি ক্রয়বিধিমালা পিপিআর-২০০৮ এর ধারা-৫৬, উপধারা-১১ ও ১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। হাসপাতালের দরপত্র কমিটি সঠিকভাবে কাগজপত্র যাচাই না করেই গেটওয়ে ইণ্টারন্যাশনালকে কাজ দিয়েছে বলে দাবি করেন প্যারাগন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম।
তিনি আরো বলেন, এই দরপত্রে তার প্যারাগন এন্টারপ্রাইজসহ মোট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। অন্য দুটি প্রতিষ্ঠান হলো- গেটওয়ে ইন্টারন্যাশনাল ও মো: শাহাজাহান চৌধুরী।
জাহিদুল ইসলাম দাবি করেন, মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা ফুজি এক্সরে ফিল্মের জন্য শুধুমাত্র প্যারাগন এন্টারপ্রাইজকেই অনুমোদনপত্র দিয়েছে। অথচ দরপত্রের মূল্যায়ন কমিটি গেটওয়ে ইন্টারন্যাশনাল কর্তৃক দাখিলকৃত অনুমোদনপত্রের সত্যতা যাচাই করেনি। গেটওয়ে ইন্টারন্যাশনাল একজন তৃতীয়পক্ষ ডিলারের কাছ থেকে অনুমোদনের নাম করে ভুয়া কাগজ দাখিল করে, যা যাচাই না করেই কর্তৃপক্ষ তাদের সাথে চুক্তিবদ্ধ হয়।
তিনি আরো বলেন, সাবেক পলাতক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ও আওয়ামী মদদপুষ্টরা সিণ্ডিকেট করে হাসপাতালটিকে এখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই সিণ্ডিকেট ভাঙতে হবে বলেও দাবি জানান তিনি।
জানতে চাইলে গেটওয়ে ইণ্টারন্যাশনালের স্বত্বাধিকারী সোহেল রানা বলেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তারা বিষয়টি ভালো বলতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (প্যারাগণ এন্টারপ্রাইজ) যেহেতু ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অথরাইজেশন নিয়েছে, তাই আমিও ডিলারের কাছ থেকে অথরাইজেশন লেটার নিয়ে জমা দিয়েছি। এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, এ বিষয়ে গঠিত কমিটি যাচাই করেই কাজ দিয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। আর সর্বনিম্ন দরদাতাই কাজ পেয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ৩৭ জনের চাকরি

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

আ.লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: প্রধানমন্ত্রী

আ.লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: প্রধানমন্ত্রী

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

যমুনায় উঠছেন তারেক রহমান, ইউনূস ছাড়ছেন আজ

জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামির ফাঁসি কার্যকর

ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার

বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা: প্রাণ-আরএফএলের কারখানায় হবে ১২ হাজার কর্মসংস্থান