• রাজশাহী, বাংলাদেশ
  • ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ১২:৫০

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুই নারীকে শারীরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নারী সমাজের ব্যানারে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

এর আগে গত ১১ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নাম নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ। মানববন্ধনে অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম নিলুফাকে পায়ের জুতা খুলে নির্যাতন করেন। আরেকজনকে লাথি মারেন।

জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানোয় এ ঘটনা ঘটে দাবি করে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকারের মাধ্যমেই স্থিতিশীলতা ফিরে আসবে। বক্তারা নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

আরএমপির ১২ থানার ওসি রদবদল
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১২:৫০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮