বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চলন্ত বাসে ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকা-রাজশাহী রুটের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশ। বাসটিও হেফাজতে নেওয়া হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, গাজীপুরের চান্দুরা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মধ্যে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ।

এ ঘটনায় বাসের চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করেছে পুলিশ। চালক বাবুল রাজশাহীর বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজ এলাকার বাসিন্দা। মাহবুব উপজেলার পূর্ব কাঁঠালিয়া গ্রামের এবং সুমন ইসলাম সাধুর মোড় গ্রামের বাসিন্দা। সোমবার রাতে ঢাকা থেকে যাত্রা করা ওই বাস গতকাল নাটোরের বড়াইগ্রামে পৌঁছালে চার যাত্রী বাসটি আটক করে পুলিশে খবর দেন। এরপর নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশ এসে ওই তিনজনকে আটক করে। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ডাকাতি ও ধর্ষণের মৌখিক অভিযোগ পেয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল টাঙ্গাইলে হওয়ায় সেখানে মামলা করতে বলা হয়েছে।

এই বাসের যাত্রী ছিলেন মজনু আকন্দ। তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়ে যাত্রীবাহী বাসটি। কিছু সময় পর আটজন ডাকাত দেশীয় অস্ত্র, পিস্তলসহ চালক, চালকের সহকারী, সুপারভাইজার ও যাত্রীদের জিম্মি করে। এ সময় ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। দুই নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকাতেরা। পরে তারা টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকার ফাঁকা স্থানে নেমে পালিয়ে যায়।

ওমর আলী নামের আরেক যাত্রী বলেন, ডাকাতির ঘটনায় চালক, চালকের সহকারী, সুপারভাইজার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

তবে টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘ডাকাতি ও ধর্ষণের ঘটনা টাঙ্গাইল জেলার সীমানায় ঘটেনি। আমিসহ চারটি টহল টিম সারা রাত মির্জাপুর সীমানা এলাকায় দায়িত্ব পালন করেছি। আমরা সকালে জানতে পেরেছি, গাবতলী থেকে রাজশাহীগামী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ডাকাতি শুরু করেছিল চন্দ্রার পর থেকে। ডাকাতেরা চালককে জিম্মি করে বাসটি বিভিন্ন স্থান ঘুরিয়ে লুটপাট করে পুনরায় চন্দ্রার কাছাকাছি নন্দন পার্ক এলাকায় এসে থামিয়ে নেমে গেছে।’

আর গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম বলেন, গাজীপুর জেলায় এ ধরনের কোনো ঘটনার অভিযোগ তাঁরা পাননি। একই ধরনের কথা বলেছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। তিনি বলেন, ‘আমার থানা এলাকায় এ রকম কোনো ঘটনা ঘটেনি।’

তবে বাসের যাত্রী মজনু বলেন, ডাকাতি ও ধর্ষণের বিষয়টি মির্জাপুর থানায় জানালে তারা কোনো ভূমিকা নেয়নি। পরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকার চারজন যাত্রী বাসটি আটক করে থানা-পুলিশে খবর দেন। পুলিশ তিনজনকে আটক করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

টিকটকার স্ত্রীকে পাহাড়ে নিয়ে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

চাকরি জাতীয়করনের দাবিতে রাকাব-এসইসিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

রাজশাহীসহ দেশে তিন কোটি ৬০ লাখ শিশুর শরীরে মরণঘাতি সিসা

রাজশাহীসহ দেশে তিন কোটি ৬০ লাখ শিশুর শরীরে মরণঘাতি সিসা

এবার টুকু ও পলক গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার*