শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর ২০ নং ওয়ার্ড। আজ এই প্রচারণায় অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার সকাল থেকেই ২০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারণাকালে প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং রাজশাহীর উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় বিশেষ উপস্থিতিতে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তারা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি একটি বিশাল শো-ডাউনে রূপ নেয়।
নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাটোরে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

শাহজালালে শত কোটি টাকার কোকেনসহ আফ্রিকান নারী গ্রেপ্তার

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নগরীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, জেলা যুবদল নেতা নিহত

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন 

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ: অধ্যক্ষ কালাচাঁদের অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষক ও কর্মচারীরা

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত