মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজপাড়ায় ভুয়া স্বর্ণ প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

হিটলার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন—রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. ফজর আলী (৫০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে নাটোর জেলার বাসিন্দা মোছা. হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশা চালক নির্ধারিত গন্তব্যে না নিয়ে তাকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে শিমলা পার্ক এলাকায় নিয়ে যান। এ সময় চালক সোনালি রঙের একটি ধাতব খণ্ড দেখিয়ে সেটিকে স্বর্ণ দাবি করে এর বিনিময়ে টাকা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী আতঙ্কিত হয়ে সেখানে টহলরত ডিবি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ডিবি পুলিশ অটোরিকশা চালক ফজর আলীর দেহ তল্লাশি চালিয়ে “উপহার” লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে গোলাপি কাগজে মোড়ানো আনুমানিক ১৭ গ্রাম ওজনের সোনালি রঙের একটি ধাতব খণ্ড এবং “শ্রী জুয়েলার্স” লেখা প্যাডের একটি চিঠি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফজর আলী স্বীকার করেন, উদ্ধারকৃত ধাতব খণ্ডটি আসল স্বর্ণ নয়। তিনি পরিকল্পিতভাবে যাত্রীদের সামনে ধাতব খণ্ড ও চিঠিটি রাস্তায় পড়ে আছে বলে দেখিয়ে তা স্বর্ণ দাবি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করতেন। ভুক্তভোগীরা প্রকৃত স্বর্ণ মনে করে প্রতারণার শিকার হতেন।

এ ঘটনায় রাজপাড়া থানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ মুজিবকে আ.লীগের সম্পদ বানানো ভুল ছিল

রাজশাহী সিটি ভোট: নৌকা ১০০২৪০, হাতপাখা ৮১৬১

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, দরপত্র খোলার অভিযোগে চাঞ্চল্য

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

আ.লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণঅবস্থানকারী ছাত্র-জনতার

তোপের মুখে ওবায়দুল কাদের, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান

”পরিচালক কিছু করতে পারবে না”-রাজশাহী মেডিকেল কলেজে নার্সদের দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সুখানদীঘি অবৈধ ভাবে ভরাটের অভিযোগ