বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক পাচারকারীকে আটক করেছে।

গতকাল (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে হাইওয়ে সড়কের উপর এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী মাদক পাচারকারীর নাম মোছাঃ মনি আক্তার (৩৫)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. ইব্রাহিম খলিলের স্ত্রী।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘আলভী স্পেশাল’ (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-১৫৯৪) নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনি আক্তারের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মনি আক্তার স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মনি আক্তারের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লা’শ উদ্ধার, গ্রেপ্তার ৩

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী

রাতভর বৃষ্টিতে রেললাইনে পানি: চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ছাড়ল দেড় ঘণ্টার বেশি বিলম্বে

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

চাঁদাবাজির মামলার পর বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ ফোন

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় রাবির দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

বেনজির হোসেন ও সানোয়ার হোসেন এর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন