শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গণভোটসহ পাঁচদফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ২টার দিকে নগরের গণকপাড়া মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার অতিক্রম করে আবারও গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে ‘বিপ্লব-পরবর্তী রাজনৈতিক কাঠামো’ নির্ধারণ করে নির্বাচন আয়োজন করতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণতন্ত্রকে সুসংহত করবে এবং একদলীয় শাসনব্যবস্থা বন্ধ করে দেবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বক্তারা বলেন, কোনো প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ছাত্র-জনতার আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। তাঁদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চাইছে। নির্বাচন এলেই ধর্মের লেবাজ ধরে তারা রাজনৈতিক সুবিধা নিতে চায়। জনগণ ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে বুঝতে পেরে তারা এখন মসজিদে হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক, গ্রেপ্তার নওগাঁয়

গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট

আ.লীগ নেতাদের প্রভাবের খেসারত দিচ্ছেন শিক্ষকরা বিধিবর্হিভুত উপজেলা থেকে বদলী নিয়ে নগরীতে চাকরি করছেন শতাধিক শিক্ষক

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর নিহত

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

রাজশাহী নগরীর রেলগেটে চাঁদাবাজের দৌড়াত্মে অতিষ্ট ফুটপাতের ব্যবসায়ীরা

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার