সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২, ২০২৩ ৩:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হামিদুল আলম সাজু। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাহাতাব হোসেন চৌধুরী। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ত্রি-বার্ষিক এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে রোববার (১ অক্টোবর) সকাল ৭টায় ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি রজব আলী ও রফিক আলী পাখি; সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ ও মো. গাজি; কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস ও সুলতানুল ইসলাম; দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. বাবু, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আযম। এছাড়া সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস ও সজিব আহম্মেদ।

প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রফিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৮৬৪ জন। এরমধ্যে ৩ হাজার ৭৮ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন শ্রমিকেরা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে, ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট

শেখ হাসিনা বলতেন মানুষকে গণতন্ত্র দিয়েছি, কিন্তু কত নিয়েছেন তা বলেননি!: রিজভী