শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হলের সিট না ছেড়ে উল্টো গেটে তালা দিলেন সেই ছাত্রলীগ নেত্রী!

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেত্রী তামান্না আক্তার তন্নির। এবার তার বিরুদ্ধে হলের গেটে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

অবৈধভাবে নিজের দখলে রাখা সিট ছাড়ার নির্দেশ দেওয়ায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের গেটে তালা মেরে দেন এই ছাত্রলীগ নেত্রী।

পরে ছাত্রীরা আটকা পড়লে খবর পেয়ে সন্ধ্যায় প্রক্টরিয়াল বডির সদস্য ঘটনাস্থলে যান। এ সময় গেটের তালা খুলে দেওয়া হয়।

তামান্না আক্তার তন্নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগ সভাপতি।

ঘটনার ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা বলেন, বিশ্ববিদ্যালয়ে তামান্না আক্তার তন্নির একাডেমিক পড়ালেখা শেষ। তারপরেও সে হলের সিটটি ধরে রেখেছে। এমনকি কক্ষের আলাদা একটি সিটেও সে কাউকে উঠতে দেয় না। অথচ অনেক গরিব-মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাচ্ছে না। তাকে এই বিষয়টি একাধিকবার বলা হয়েছে। কিন্তু সে বিষয়টি আমলেই নিচ্ছে না। রাজনৈতিক পদের বলে এখনও সে ওই হলেই থাকতে চায়। ওই ছাত্রী হলে থেকে এমফিল করতে চায়। কিন্তু এমফিল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলে কোনো সিট বরাদ্দ নেই।

রাবি রহমতুন্নেসা হলের ৪৫৯ নং কক্ষে থাকেন তামান্না। গেল ছয় মাস আগেই তার একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে। তাই তার সিটটি অন্য এক ছাত্রীকে বরাদ্দ দিয়েছে হল প্রশাসন। তবে এখনও তিনি তার সিট ছাড়তে রাজি নন।

এ নিয়ে একাধিকবার তাকে নোটিশ করেছে রতমতুন্নেসা হল প্রশাসন। সর্বশেষ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই ছাত্রীকে হলের সিট ছাড়ার নির্দেশ দেন প্রাধ্যক্ষ। কিন্তু সেই নির্দেশ অমান্য করে উল্টো ছাত্রলীগ নেত্রীদের নিয়ে রহমতুন্নেসা হলের গেটে তালা দেন তামান্না আক্তার তন্নি।

এ বিষয়ে অভিযুক্ত হল ছাত্রলীগ সভাপতি তামান্না তন্নি জানান, তিনি রাবি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আছেন। বিভিন্ন প্রয়োজনে ছাত্রীরা তার কক্ষে যান। তাই প্রাধ্যক্ষই একটি সিট ফাঁকা রাখতে বলেছিলেন। এখন তিনি ছাত্রলীগকে বিতর্কিত করতে এসব কর্মকাণ্ড করছেন। যদিও তিনি হলে থেকেই এমফিল করতে চান।

হলে না থাকলে কর্মীদের কীভাবে নিয়ন্ত্রণ করবেন বলেও এ সময় তিনি প্রশ্ন রাখেন। তাই সংগঠনের গতিশীলতা অব্যাহত রাখতে সিটে থাকার জন্য একাধিকবার হল প্রাধ্যক্ষের আবেদন করেছেন বলেও জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: রাজশাহীতে উপদেষ্টা

রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন

রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

The same WordPress template might eventually be