শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রদলের

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রদলের

অনলাইন ডেস্ক: আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে সংগঠনটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে এই সভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আধিপত্যবাদ বিরোধী প্রতিবাদী চেতনার অবিনাশী প্রতীকে পরিণত হওয়া বুয়েটের শহীদ আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বর নির্যাতনে নিহত শহীদ আবরারের হত্যাকারীদের উত্তরসূরি, আধিপত্যবাদের দোসরদের সেই আয়োজন পছন্দ হয়নি। তাই বিনা উসকানিতে তারা স্মরণসভায় হামলা করে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, জাহিদ আহসান, সানাউল্লাহ, পারভেজ মাহমুদসহ অনেক নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

এতে আরও বলা হয়, গুরুতর বিষয় হচ্ছে, আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নেওয়ার পর সেখানেও ছাত্রলীগের উন্মত্ত সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য নির্মমভাবে হামলা করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের গুরুতর আহত করে। মারধরের পর পুলিশ সদস্যরা হামলাকারীদের বদলে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ আক্রান্ত নেতাকর্মীদেরই গ্রেপ্তার করে নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই ছাত্রলীগ ও আওয়ামী লীগ কখনোই এদেশে বিরোধীমত সহ্য করতে পারেনি। সন্ত্রাস, রাহাজানি, অস্ত্রবাজির রাজত্ব কায়েম করে তারা শিক্ষাঙ্গনগুলোতে একচেটিয়া দখলদারিত্ব কায়েম রাখতে চায়। এই অপশক্তিকে প্রতিহত করতে হলে সব সংগঠনকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

গায়ানাকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

তানোরে ভুয়া প্রতিবন্ধী সাজিয়ে সরকারি  টাকা আত্মসাত অভিযোগের এক মাসেও কোনো ব্যবস্থা নেই !

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

টিকাপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল উদ্ধার করলো র‌্যাব

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

মেয়াদের আগেই সরকার গঠন প্রমাণ করে অজানা ভীতি কাজ করছে: রিজভী