সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে। আমাদের মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন; কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলেছেন। অথচ সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজ্যান্ত মিথ্যা বলছে।

তিনি বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো আমি-ডামি ও রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে-পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ যদি কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানি দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়বে।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে। চালু করা হবে এ অঞ্চলের চিনি শিল্পগুলো।

এদিকে প্রথমবারের মতো সোমবার যশোরে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে জনসভায় অংশ নেন তিনি। দলীয় প্রধানের আগমনকে ঘিরে সমাবেশস্থলে মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে স্লোগানে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে প্রবেশ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিণত হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন সেই রাবি শিক্ষক

রিকশাচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

ষষ্ঠ শ্রেণির ইংরেজি বই: এত ভুল থেকে কী শিখবে শিক্ষার্থীরা

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

যৌক্তিক সময়ে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না: গয়েশ্বর চন্দ্র রায়

সরকারকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে- জামাত নেতা কেরামত আলী

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে