রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

প্রতিবেদক
sonynews
জুলাই ১৯, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, এমপি।

রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপি আবু সাইদ চাঁদকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নগর উন্নয়নের পাশাপাশি অবকাঠামো, জনসেবার মানোন্নয়ন এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সময় এমপি আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এক টিকিটে ভ্রমণ করুন কলকাতার ২১টি স্থান, দেখুন কি সুবিধা পাবেন এই টিকিটে

বিএনপির চলমান হরতালে রাজশাহীতে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারের প্রত্যয়

নগরীতে মেয়র ও কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অবৈধ দোকান নির্মাণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

রুয়েটে এমএসই ডে ও আইএসিএম অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার