সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‍্যাব-৫ এর অভিযানে গোদাগাড়ীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্ট: বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছয় মাস আগে ভিকটিমের স্বামী তাকে তালাক দিলে তিনি প্রাণ কোম্পানিতে চাকরি শুরু করেন। অভিযুক্ত ইমরান ও ভিকটিমের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।
​গত ২২ জুলাই, ২০২৫ তারিখে ভিকটিম গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে ইমরানের চাচার একটি বাসা ভাড়া নেন। এরপর ২ আগস্ট, ২০২৫ তারিখে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইমরান তার ভাড়া করা রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
​ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর এর একটি যৌথ দল তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান পরিচালনা করে। সফল অভিযানে তারা শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে ধর্ষণ মামলার একমাত্র আসামি ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের

রাজশাহীতে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার বিজয় তালুকদারের যোগদান

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার