শনিবার , ১ জুন ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ধারালো অস্ত্রের কোপে দিপু হোসেন (১৪) নামের এক যুবককে জখম করা হয়েছে। বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করে তাকে কুপিয়ে জখম করা হয়। দিপু হোসেন উপজেলার ফতেপুর গ্রামের মোমিন হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল দিপু হোসেন। এ সময় ৩/৪ জনের একটি দল তার পথরোধ করে অর্তকিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে দিপুর বাবা মোমিন হোসেন বলেন, পূর্ব শক্রুতার জের ধরে ফতেপুর গ্রামের নবাব উদ্দিন ও তার ছেলে রেজাউল ইসলাম এবং রবিউল ইসলাম পথরোধ করে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে মানুষের কাছে থেকে জেনে দৌঁড়ে গিয়ে দেখি ছেলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শরীরে ১৪০টি সেলাই দেওয়া হয়েছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, এ ঘটনায় রবিউল প্রামানিক নামের একজনকে গ্রেফতারর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন