রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন এলাকায় গত শনিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি সিটিজেন ভয়েসের নিজস্ব প্রতিবেদক ও আরইউজের সদস্য জুবায়ের আলীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

রোববার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দুর্বৃত্তরা শুধু সাংবাদিক জুবায়েরের ওপর হামলাই করেনি; তার মোবাইল কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও ডিলিট করেও দিয়েছে। পুলিশের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করা হলেও পুলিশ সদস্যদের নিস্ক্রিয় ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সাংবাদিক নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন 

সর্বক্ষেত্রে ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রেললাইন অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

রিকশাচালকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা! ধরা পড়লেন যেভাবে

রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এনবিআইইউ প্রক্টরের হুমকি, কল রেকর্ড ফাঁস

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল