শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরহী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৫, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ‍রাজশাহীর পবার নওহাটা জুটমিল এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, নিহত মোটরসাইকেলচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নগরীতে মিটার রিডারের হাতে হাঁসুয়ার কোপ: বিদ্যুৎ সংযোগ বন্ধ গ্রাহকের

পণ্য পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে শক্ত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

যেখানে দাফন করা হচ্ছে মওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে