বুধবার , ২১ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২১, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,আমি নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।

বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলে ফুলে সিক্ত করেন নাগরিকরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই ট্রাকের চিপায় হেলফার, মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ ট্রাক মালিক ও নেতার বিরুদ্ধে

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

রোববার বসছে সংসদের ২৪তম অধিবেশন

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ

রাসিক মেয়র লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় তিন শিশুর শুভেচ্ছা

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি মামলায় ঢাকার ব্যবসায়ী গ্রেফতার