Thursday , 7 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 7, 2024 3:18 pm

নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নেভেম্বর) বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে।
তুহিন রাজশাহীতে ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরীর রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরো অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন। তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে খ্যাত রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও পলাতক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তামাক চাষ বন্ধে রাজশাহীতে লফস’র মানববন্ধন

নগরীতে দুই অনলাইন জুয়াড়ি আটক

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

প্রগতি স্মরণীর রাস্তায় বেষ্টনীর কাজ করছে জামায়াতে ইসলামী

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা: হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার মামলার রায়