বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতের গেল ইলিশের প্রথম চালান দুর্গাপূজা উপলক্ষে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রফতানি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে রাতে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল, ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রফতানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দু’টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

একটি হারানো বিজ্ঞপ্তি

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

বিএনপি নেতার নেতৃত্বে হামলা: স্থগিত খেতুরী ধামের সনাতনী মিলনমেলা

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: ভয়েস অফ আমেরিকা

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জন: সেলিম খানের ফের আগাম জামিন আবেদন

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ