রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর চারঘাটে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ জীবন বিশ্বাস ওরফে সেলিম (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মোঃ মজিবর রহমানের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ডিবি পুলিশের একটি দল পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামে অভিযুক্ত জীবন বিশ্বাস ওরফে সেলিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার সামনে দুইজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করলে জীবন বিশ্বাস ওরফে সেলিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় অপর অভিযুক্ত মোঃ ইউনুস আলী ওরফে ডাক্তার নামের এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

থানা ঘেরাওয়ের পর মুক্তি পেলেন রাজশাহী কৃষকদল নেতা

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লা’শ উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু

রাজশাহী নগরীতে ডেভিল হান্টের ৪ জনসহ গ্রেপ্তার ১৮

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার ১

রাজশাহীতে নিখোঁজের ছয়দিন পর কৃষকের লাশ উদ্ধার

Why Apple wants the same apps.