Saturday , 18 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার

প্রতিবেদক
sonynews
January 18, 2025 2:56 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম রাজিয়া সুলতানা ওরফে ঠুসি (৪৫)।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার খোজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিয়া ওই এলাকার বাসিন্দা বাবুর স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অনুর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে রাজিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই অনু জানান, গ্রেফতারকৃত রাজিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হবে।

ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত রাজশাহী গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন!

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

স্বর্ণপট্টির চাঞ্চল্যকর চুরি: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ অযৌক্তিক দাবি: রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ

মাদকবিরোধী অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

গভীর সমুদ্রে অজানা সন্ধান অক্টোপাসের-সংসার

রাজশাহীতে সাংবাদিক বাবলু‘র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত