মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিতের সক্ষমতা মূল্যায়নই ছিল এ ড্রিলের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে নগরীর সার্বিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানান।

ড্রিলটি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান। তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব এবং দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত