রবিবার , ১৪ জুন ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১৪, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ জন আসামি গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ।

গত ২ জুন দুপুর আনুমানিক ২টার দিকে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

এ ঘটনায় শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩ জুন একটি মামলা রুজু করা হয়।

মামলার গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে ও আহ্বায়ক-নওহাটা পৌরযুবলীগ এবং সদস্য, রাজশাহী জেলা যুবলীগ জয়নাল আবেদীন (৬৪)। গত ১৩ জুন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে তার নিজ বসতবাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত