বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কার করল স্কুলশিক্ষার্থীরা

প্রতিবেদক
sonynews
মে ২২, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলার পাকা ইউনিয়নে অবস্থিত। একটি সড়কে কাদা হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হয়।

বৃহস্পতিবার (২২ মে) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে রাস্তা সংস্কারে নামেন শিক্ষকেরা। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকে এমন কাজকে সাধুবাদ জানাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৩৪০ জন। এর মধ্যে ১৫০ শিক্ষার্থী বোগলাউড়ি ফেরিঘাট পার হয়ে আসে। খরা মৌসুম হওয়ায় এখন হেঁটে স্কুলে আসছে শিক্ষার্থীরা। কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় সড়কটি কর্দমাক্ত হয় এবং শিক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। বিষয়টি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কারে নামে।

এলাকাবাসীর দাবি, ওই ফেরিঘাট দিয়ে ২৫ থেকে ৩০টি গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সেখানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। অনেকবার মাপজোখ করলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশ্বাসেই চলে গেছে বহু বছর।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাব্বার আলী বলেন, বেশ কিছুদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে আজ ১ ঘণ্টার ক্লাস বর্জন করে সেখানে ইটের সুরকি দিয়ে সংস্কার করা হয়েছে। এটি অস্থায়ী। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় তেমন বিঘ্ন ঘটেনি।

অর্থের জোগান কোথা থেকে হয়েছে—এমন প্রশ্নে শিক্ষক আব্দুল জাব্বার জানান, ‘তেমন অর্থ লাগেনি। এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে করা হয়েছে। আমরা কোনো চেয়ারম্যান কিংবা মেম্বাররকেও বলিনি। এটি ছোট একটি কাজ।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক বলেন, বোগলাউড়ি ফেরিঘাটের ওপারে অর্ধেকের বেশি শিক্ষার্থী রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হওয়ায় শিক্ষার্থীরা যখন আসে, তখন পায়ে কাদা লেগে যায়। আবার অনেকে পা পিছলে পড়ে যায়। সে জন্য শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছে। আমি সেটা শুনেছি। এটাকে আমি সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাপজোখের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

বিএমডিএ প্রকৌশলী ড. এজাদুলের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা

রাজশাহীতে ৪০৫০জন শীতার্তকে কম্বল প্রদান করলেন রাসিক মেয়র লিটন

সম্মেলনের দাওয়াতপত্রে নাম নেই, কী করবেন ফজলুর রহমান?

চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

হয়রানি কমাতে গণশুনানি করল রাজশাহী পাসপোর্ট ও ভিসা অফিস

অপদার্থ না জিনিয়াস্

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

‘উপদেষ্টাদের সেফ এক্সিট’ নিয়ে দেওয়া নাহিদের বক্তব্যে তোলপাড়