• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১১

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোলবোমা ও ককটেল মজুদ করা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮