শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অর্থ দিয়ে ‘দলছুটদের’ নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৫, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নির্বাচনের আগে রাষ্ট্রীয় অর্থ লোপাট করে ‘দলছুটদের’ দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বাগিয়ে নেয় না। এই কাজটা করে গ্রাম্য মোড়ল, গ্রাম টাউট, বাজে লোক তারা এসব কাজ করে…অন্য মানুষের বাড়ি থেকে লোক বাগিয়ে নেয়…। দলের মধ্যে নানাভাবেই সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে.. লোকগুলোকেই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোকগুলোকে নিয়ে এরশাদ দল গঠন করেছে, সরকার গঠন করেছে। শেখ হাসিনাও এখন ওই কায়দা অনুকরণ করছেন অনুসরণ করছেন।

তিনি বলেন, বিএনপি এবং সমমনা দলগুলোর থেকে লোক বাগানোর জন্য তিনি তার এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই কাজটি করছে। একজন একজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, নতুন দলের একেকটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছে এবং নমিনেশনে তাদের জেতানো হবে বলে অথবা টাকা পয়সার লোক দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে চলছে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে সেগুলো, অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকা লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কারসাজি।

রিজভী বলেন, আমরা গণমাধ্যমে জেনেছি যে, ৪২৮টি র‌্যাবের জন্য কেন্দ্র বানানো হচ্ছে সারা দেশে। এদের কাজ কী? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে নিয়োগ করা হয়, তাদের দিয়ে সারাদেশে একেকটি কেন্দ্র বানানো হয়…সেখান থেকে তারা কী করবে? তারা করবে যাতে কোনোভাবে জনগণের বিস্ফোরণ না ঘটে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

রাজশাহীতে জাল কাগজে ইন্ডিয়ার ভিসার আবেদন, গ্রেফতার ২

নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন ও ভাংচুর

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

নির্যাতন প্রতিরোধে ঐচ্ছিক প্রোটোকল জরুরি: রাজশাহীতে অধিকার’র সভায় জোরালো আহ্বান

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

আগামীতে ৫ বছরে অন্তত ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে: খায়রুজ্জামান লিটন

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

রাজশাহীতে পরিবহন মালিকদের পরিবারকে মরনোত্তর সহায়তা ৫ লাখে উন্নীত