মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, ‘আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করার অর্থ হলো প্রতিটি জুলাইযোদ্ধার মাথায় গুলি করা। কিন্তু এদেশের বিপ্লবী ছাত্রজনতা পরাজিত শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না।’ তারা বলেন, ‘আধিপত্যবাদী শক্তির এবং তার দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আরইউজে কার্যালয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। যুগ্ম সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কবি মনজু রহমান, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য কবি সোহেল মাহবুব, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সদস্য মেজবাউল আলম দিনার, কামরুজ্জামান বাদশা, মাহবুব হুসাইন, এম শামীম, আমানুল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরো বলেন, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তারা বন্ধু বেশে আমাদেরকে শুধু শোষণ করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি মাথা খারাপ হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রটির।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন।

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

ছিনতাইয়ের সময় হাতেনাতে ৬ নারী আটক

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

রাজশাহীর পবায় ট্রাকের চাপায় দুই বাইকের ৩ যুবক নিহত

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী