মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মারুফ হোসেন (২৪) ও মো: নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ এপ্রিল রাত সাড়ে ১০ টায় আরএমপি ডিবি’র এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ১১ টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান করে আসামি মারুফ ও তার ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অনুমতি ছাড়া রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ২

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ

৯ বছরে পা লাখলো নিউজ জি ২৪

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

বাগমারায় বটগাছে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের