বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদে সীমান্তে কড়া নজরদারি: চোরাচালান ও পুশইন রোধে তৎপর বিজিবি

প্রতিবেদক
sonynews
জুন ৫, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহায় দেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরু-মহিষ, চামড়া পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, “রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের ঘটনা ঘটেনি। দেশের অন্যান্য অংশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখানে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

তিনি আরও জানান, পাচার প্রতিরোধে সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও অনিয়ম হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

রাজশাহীর ৭৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৬টি ক্যাম্প ও দুটি চেকপোস্ট রয়েছে। এর মধ্যে একটি চেকপোস্ট যৌথভাবে পরিচালিত হচ্ছে। অধিনায়ক জানান, কোরবানির চামড়া পাচার রোধেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

দেশে কোরবানির পশুর চাহিদা পূরণে পর্যাপ্ত পশু মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় পার্শ্ববর্তী দেশ থেকে গরু-মহিষ চোরাই পথে প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু গরু জব্দও করা হয়েছে।”

ইদের ছুটিতে জননিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদস্যরা নিজ নিজ ছুটি পরিত্যাগ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং ইদ জামায়াতের নিরাপত্তায় সর্বাত্মক ভূমিকা রাখবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্বদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন তদন্তের নির্দেশ

রাবিতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেফতার

দলীয় মনোনয়ন না পেয়ে লাইভে এসে কাঁদলেন এনামুল হক

রাজশাহী নগরীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত