মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈশ্বরদীতে চলন্তট্রেনে ভিডিও করতে গিয়ে সিগন্যালের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধিঃ  পাবনার ঈশ্বরদীতে ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিডিও ধারণের সময় রেল লাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে ইমজামাম হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার অদূরে এ ঘটনা ঘটে।

নিহত ইমজামাম হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ঈশ্বরদীতে পাকশীর আউট রেল সিগন্যালের সঙ্গে ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। পথে ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও চিত্র ধারণ করার সময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল বলেন, ইমজামামের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল থানায় উপ- মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত