বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মথ’ ডালে বিষাক্ত রং মিশিয়ে ‘মুগ’ নামে বিক্রি: চারঘাটে ১২ মেট্রিক টন ডাল জব্দ, জরিমানা ২ লাখ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৫, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রির বিষয়ে গত রবিবার (২ নভেম্বর) সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর তিনদিন পরেই রাজশাহীর চারঘাটের ডাল মিলে ক্ষতিকারক টারটাজাইন নামক হলুদ রং মিশিয়ে মুগডাল তৈরির সময় অভিযান চালিয়ে ৪৭২ বস্তা মুগডাল জব্দ করা হয়েছে। এসময় দুইটি ডাল মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চারঘাটের হলিদাগাছী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় মেসার্স পারভেজ ডাল ও সটিং মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টারটাজাইন হলুদ রং মেশানো অবস্থায় ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়। যার ওজন প্রায় ১২ মেট্রিক টন (১২ হাজার ৫০ কেজি)। এসময় ভ্রাম্যমাণ আদালতে মিল মালিক বাবর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরপর দুপুর ২টার দিকে প্বার্শবর্তী মামা ভাগ্নে এন্টারপ্রাইজ ডাল মিলে অভিযান পরিচালনা করা হয়। নিম্ন মানের ডাল উৎপাদন করায় মিল মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেওয়া নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, টারটাজাইন রং মানব ও পশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জব্দকৃত রং মেশানো ডালগুলো মুগ ডাল বলে স্বীকার করেছে মিল কতৃপক্ষ। তবে রং মেশানো ডাল গুলো মথ ডাল নাকি মুগ ডাল তা পরীক্ষা না করে বোঝা যাচ্ছেনা। দুইটি মিলকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান বলেন, রং মেশানো ডাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের ডাল ছিল মিল দুইটাতে। মিল মালিকরা তাদের অপরাধ শিকার করায় ভ্রাম্যনাণ আদালতে জরিমানা ও ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

Top 5 most overrated players in the Premier League 2022

কাশিডাঙ্গা থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রমজানে মানবিক উদ্যোগ: ৭০০ এতিম শিশুকে ইফতার দিলেন বিএনপি নেতা রাজু

আরইউজের সমাবেশ, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের

রাজশাহীতে অসহায় ব্যক্তির জমি দখলের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে