মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

আব্দুর রাজ্জাক সুজন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ নাসিম খানের সভাপতিত্ত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গত সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শহরজুড়ে দলীয় নেতা-কর্মীদের ঢল নামে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সমাবেশের মধ্য দিয়ে। ব্যানার, ফেস্টুন,দলীয় পতাকা ও নানা শ্লোগানে মুখরিত ছিল চারপাশ।

শাহ্ মখদুম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় ওয়ার্ড পর্যায়ে হাজার হাজার জনতা ও বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শাহ্ মখদুম থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ নাসিম খান বলেন, বিএনপির জন্ম লগ্ন থেকে জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছি। আজ ৪৭ বছরে এসে আমরা নতুন উদ্যমে সেই আন্দোলনের জন্য, প্রস্তুত হচ্ছি। স্বৈরাচার সরকারের দমন -নিপীড়ন সত্ত্বেও বিএনপি জনগণের ভরসার নাম হয়ে আছে। মানুষ ভোট দিতে পারে না, বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে।

তিনি আরও বলেন দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হবে। প্রতিষ্ঠার এই দিনটি শুধু স্ররণ, নয়, বরং নতুন করে আন্দোলনের শপথ নেওয়ার দিন। বিএনপি আগামী দিনগুলো হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন।

এই শোভা যাত্রার উপস্থিতি ছিলেন, শাহ্ মখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মোঃ রোকন, যুগ্ম আহ্বায়ক, আজিবর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জলিল, যুগ্ম আহ্বায়ক মোঃ ঝড়ু, সদস্য মোঃ আবুল কালাম আজাদ ,জুয়েল,হিরো বাদশা, বিএনপি নেতা কাব্বার কামাল, আমজাদ এছাড়াও যুবনেতা রবিন, হাসান, জাহিদ মোঃ শাহিন মোঃ তৌফিক হায়দার, আবদুল্লাহ, সোহেল, শরিফ, নাজির, শাহাদত, রবিউল ইসলাম রবি প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল

ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

মায়ের সামনেই শিশুকে কামড়ে খেল রাস্তার কুকুর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের অধিকার ও জীবিকারও বিষয়

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

নাটোরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ১

বিএনপির দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না’ খায়রুজ্জামান লিটন

ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন মোদী