বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৮, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় রাসিক প্রশাসক আগামী পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্ট কার্যক্রমের রিভিউ বোর্ড শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় জুলাই ২৪ হতে অক্টোবর ২৪ পর্যন্ত রাসিকের প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের মাসিক কাজের অনুমোদন প্রদান, নগরভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণ, নগরভবনে অগ্রণী ব্যাংক লিঃ, মিডল্যান্ড ব্যাংক লিঃ ও গ্রীন প্লাজার জন্য পৃথক মিটারসহ বৈদ্যুতিক সংযোগ প্রদান, তামাকজাত দ্রব্য সামগ্রী বিক্রয় কেন্দ্রের লাইসেন্স প্রদান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব অফিস সংস্কার ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘রাজশাহী সমগ্র গ্রন্থে’র প্রকাশনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, ট্যাক্সসেশন  কর্মকর্তা (কর)  ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্সসেশন  কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক বন্ধ করে পালালো চিকিৎসক-নার্স

অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক বন্ধ করে পালালো চিকিৎসক-নার্স

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার