বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার: গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২০, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পৌনে চার লক্ষ টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার চক আলমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবু ইউসুফ (৩৮) ও টাঙ্গাইল গোপালপুর থানাধীন চর মহাইল গ্রামের মৃত সদর উদ্দিকের ছেলে মো: আবুল কাসেম জুলহাস (৫৭)।
বুধবার ২০ ডিসেম্বর আরএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছে এবং অনুমোদন বিহীনভাবে ভেজাল প্রসাধনী তৈরি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি টিম নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু ইউসুফ ও আবুল কাসেম জুলহাসকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে পৌনে চার লক্ষ টাকার নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।
জামিরুল ইসলাম আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী বাজারজাত করার জন্য মজুত করে। আসামি মো: আবু ইউসুফ নিজেকে মালিক এবং আসামি মো: আবুল কাসেম নিজেকে কর্মচারী হিসেবে কাজ করে বলে জানায়।
গ্রেফাতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন

বাগমারায় পরিবর্তনের ডাক: তরুণদের ভোট ‘ধানের শীষে’ চায় সানিয়াত শুভ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামির ফাঁসি কার্যকর

শিগগিরই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এর উদ্বোধন

দুর্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!