Monday , 23 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
sonynews
February 23, 2026 2:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯); চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০); রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।

গত ২১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়; ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়; ২৩ ফেব্রুয়ারি রাত ১ টায় একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিনে সকাল সোয়া ৭ টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় ১ টি এবং সুখীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার, বোয়ালিয়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬শ ১০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০

তানোরে ধান ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন প্রান্তিক চাষিরা

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

শবে বরাত ও রাসুল (সা.)

নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা, ঢাকার তীব্র নিন্দা উদ্বেগ

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট

বোয়ালিয়া মডেল থানায় প্রথম নারী ওসি, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস