শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে অন্ততঃ ৪২ জন সাংবাদিক হামলা, মামলা, গ্রেফতার, সাজা ও পরোয়ানাসহ নানাভাবে নিগ্রহের শিকার হয়েছেন।

এর মধ্যে ২২ জন শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত হয়েছেন ৭ জন। অন্যরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈহিক লাঞ্ছনা ও হেনস্থার মুখে পড়েন। এ মাসে এক সাংবাদিক গ্রেফতার, ২ সম্পাদকের সাজা, ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং আরও ১৩ জন সাংবাদিক মামলায় আসামি হয়েছেন। এক ক্যাম্পাস সাংবাদিক বিশ^বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। হয়রানিমূলক হিসাব তলব করা হয়েছে এক গণমাধ্যম ব্যক্তিত্বের। এর বাইরে মামলার হুমকি দিয়ে ১৩ জনকে আইনী নোটিশ দেওয়া হয়েছে।
দেশের প্রথম সারির সংবাদপত্র ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালে নজর রেখে এবং নিজস্ব সূত্রে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মনিটরিং কমিটি সাংবাদিক নিপীড়নের এ চিত্র পেয়েছে। বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনের নেতৃত্বে এ মনিটরিং কমিটিতে কাজ করছেন সহসভাপতি রাশিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদ হাসান ও দফতর সম্পাদক তোফায়েল হোসেন। সংবাদমাধ্যমে খবরের মর্যাদা পায়নি এমন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে থাকলে তা এ পরিসংখ্যানের বাইরে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদায়ী আগস্ট মাসে সর্বাধিক ১০ জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন চিকিৎসক ও তাদের সহযোগীদের হাতে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালে পৃথক দু’টি ঘটনায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকেরা বাধা ও আক্রমণের শিকার হন। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও জামালপুরে রেল কর্মীদের হাতে নির্যাতিত হয়েছেন দুই সাংবাদিক। অন্য হামলার ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী, ফেনী, নোয়াখালী, মাদারিপুর, নীলফামারী, কুষ্টিয়া ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।
এর বাইরে আগস্ট মাসের আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে- ঢাকার একটি আদালত কর্তৃক দুই সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায়, যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা, দুই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরে তিন সাংবাদিকের বিচার শুরু এবং কক্সবাজারের চকরিয়ায় ৪ সাংবাদিককে রাজনৈতিক সহিংসতার মামলায় আসামি করা।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের প্রথম ৭ মাস জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১৯৮ জন সাংবাদিক নানাভাবে নিগ্রহের শিকার হন। খুন হন দুই সাংবাদিক। শুধু জুলাই মাসেই রেকর্ড ৪৮ জন সাংবাদিক নানাভাবে নিগৃহীত হয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

চাঁদ-এর কথাটি বিচ্ছিন্ন কোন কথা নয়, সেটা তারেক জিয়ার কথা: খায়রুজ্জামান লিটন

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

শেষ সময়ে জাপা-স্বতন্ত্রের অনেকেই ছাড়ছেন ভোটের মাঠ

পালটা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরাইলিরা

শ্রমিক শক্তি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

গোদাগাড়ী মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিকের সংবাদ সম্মেলন

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

নগরীতে ৪০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার