শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আজ পবিত্র শবে বরাত

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় আজ রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনীও বলা হয়ে থাকে।

এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা শবে বরাতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য নফল রোজা, দান সদকা ও এবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

হজরত মুআয ইবনে জাবাল (রা.) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধশাবানের রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে কাল সোমবার। শাবান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। গত ১২ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!

কাছের মানুষ অসুস্থ, হাসপাতালেই কাজের মিটিং সারলেন পরীমণি

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

রাজশাহীর সায়রা খাতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

রাজশাহীতে বিয়ের দাবিতে ৫ দিন থেকে অনশন কলেজ ছাত্রীর

কর্তৃপক্ষের গাফিলতিতে ১৪ দিন বন্ধ ছিল ওএমএস বিক্রি: রাজশাহীর ৭নং ওয়ার্ডের অসহায় মানুষদের করুণ অপেক্ষা

রাজশাহীতে খেজুরের রস খেয়ে শিশুর মৃত্যু