রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিগুলো হলো, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ১১টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ যোহর মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় নগরীর মসজিদসহ সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৪টায় নগর ভবন হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নগরভবন পর্যন্ত শোভাযাত্রা, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইভেন্ট ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন রাসিকের ভারপ্রাপ্ত উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

রাবিতে ভর্তি পরিক্ষায় প্রক্সি, ছাত্রলীগ নেতাসহ আট জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে অননুমোদিত গার্মেণ্ট কারখানার সন্ধান, নেই ট্রেড লাইসেন্স

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু

নগরীতে বিএনপি নেতার মৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোক

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী