রবিবার , ৫ মে ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দিল্লিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: গেল এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত টালিউড সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী।
এবার এই সিনেমাতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মিথিলা।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সিনেমার সেই উৎসবেই ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা।

যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। কারণ, এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি। তবে তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার পরিচালক ও প্রযোজক। তবে এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি।

এক ভিডিও বার্তায় মিথলা বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। ‘ও অভাগী’ সিনেমাতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।

প্রসঙ্গত, ‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাজশাহী নগরীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

চন্দ্রিমা থানার আসাম কলোনিতে অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী চিড়িয়াখানার কফিনে শেষ পেরেক, আহম্মেদ শফিউদ্দিন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা শিশির জামিনে মুক্ত

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ