• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

ভিডিও ভাইরাল হওয়ার পর অস্ত্র সহ সেই ৭ কিশোর গ্যাং আটক

সনি নিউজ / ৫৬৬ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

এমডি রানাঃ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা এবং হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভিডিও ভাইরাল হওয়ার পর ৭ কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ ও রাজশাহী গোয়েন্দা পুলিশের যৌথ টিম।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: সোহেল রানা (২১), মো: মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো: রফিকুল ইসলাম সম্রাট (২১) মো: নাজমুস সাকিব আবির (২১), মো: মোহাইমিনুল শেখ (২০), মো: জিসাদ (২০) ও মো: মারুফ হোসেন (২১)।

সোহেল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মাসুমের ছেলে, মনিরুল একই এলাকার মো: রাজু আহমেদের ছেলে, সম্রাট মো: নজরুল ইসলামের ছেলে, আবির মো: আব্দুর রহিমের ছেলে, মোহাইমিনুল মো: রিপন শেখে ছেলে, জিসাদ মো: জসিম উদ্দিনের ছেলে ও মারুফ বড়বনগ্রাম চকপাড়ার মো: সালাম হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি’র শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি ইসমাইল হোসেন। তিনি জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার আরডিএ মাঠের সামনে থেকে মো: আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে উপরোল্লিখিত আসামিরাসহ আরো কয়েকজন অপহরণ করে বনলতা আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখম করে। এই ঘটনায় গতকাল ৩১ অক্টোবর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের হয়। এদিকে সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। এ ভিডিওতে দেখা যায়, আরাফাত ও সাব্বিরকে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর জখম করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম গাঙপাড়া এলাকায় হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে।

পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর দিবাগত রাতে শাহমখদুম থানা এলাকাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখমের ঘটনার সঙ্গে জড়িত। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়।
সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category