শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্র সৈকতে আটকা পড়ে প্রায় ২৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর স্ট্রেট টাইমসের।

নিউজিল্যান্ডের কনজার্ভেশন বিভাগ জানিয়েছে, পাইলট তিমি মূলত ডলফিন পরিবারেরই সদস্য। শুক্রবার (৭ অক্টোবর) তিমিগুলো দ্বিপটির উত্তরপশ্চিম দিকে আটকা পড়ে।

বিবৃতিতে বিভাগটি জানায়, হাঙরের আক্রমণের ঝুঁকি থাকায় এগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারণ হাঙর মানুষ ও তিমি উভয়কেই আক্রমণ করতে পারে।

কনজার্ভেশন বিভাগ জানায়, একটি প্রশিক্ষিত দল আরও দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছে। তাছাড়া নিউজিল্যান্ড ও চ্যাথাম দ্বীপের আদিবাসীরা সহযোগিতা করতে সেখানে উপস্থিত ছিল।

বিভাগটি আরও জানায়, এখন আটকে পড়া সব পাইলট তিমিরই মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়ে।

মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়। যদিও এসময় ৪৪টিকে পানিতে ভাসিয়ে দিতে সক্ষম হয় সেখানের কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

রাসিক ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জহুরুল ইন্তেকাল করেছেন 

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ

কানাডায় হাজার হাজার বাড়ি করেছেন আওয়ামী পরিবারের লোকেরা

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সেই পাথরখেকো আ.লীগ নেতা

প্রথম দিনে তিনটি পদে চারজনের মনোনয়নপত্র সংগ্রহ আরটিজেএর নির্বাচনে