সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটানোর কারণে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুলকে আদালতে তলব করা হয়েছে। এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিভিল জজ মো. মামুন রোববার (২৫ জানুয়ারি) এই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। এই নোটিশে এ বিষয়ে ব্যাখা দেওয়ার জন্য প্রার্থীকে তার আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিনে দেখতে পেয়েছে যে, ইসফা খায়রুল হক শিমুল নির্বাচনী প্রচারণার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়েছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিধি মোতাবেক এ বিষয়ে স্ব-উদ্যোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি এলাকায় অবস্থিত কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি; সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে লিফলেট ও ফেস্টুন সাঁটাতে পারবেন না।

তাই এটি নির্বাচন-পূর্ব অনিয়ম। এ অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ্য গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানোসহ শাস্তি আরোপের সুপারিশ করা হবে না তা সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিনিয়র সিভিল জজ আদালত, তানোর-এর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে উচ্চমান সহকারির আলিসান ফ্ল্যাটবাড়ি!

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

The Best Coding Advice I Was Ever Given copy

সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত, দোষীদের শাস্তির দাবি আরটিজেএ’র

আরএমপিকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে কঠোর বার্তা নবাগত কমিশনারের

জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

রাজশাহী নগরীতে ওয়ার্ড আ’লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

নির্বাচনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য: আইজিপি

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার