• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

পণ্যবাহী গাড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সনি নিউজ / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মাহবুব রহমানঃ রাজশাহী মহানগরীতে খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি ব্যাটারী চালিত অটো কাভার্ড ভ্যান-সহ
সংঘবদ্ধ চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-বোয়ালিয়া থানাধীন সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকার আব্দুল মোতালেবে ছেলে
আল আমিন ভান্ডারী (২৪), একই থানার সপুরা শালবাগান এলাকার  সেন্টু বাবুর্চির ছেলে মিনহাজ (২৬),
একই এলাকার মৃত ইকবালের ছেলে সারোয়ার হোসেন পার্থ (২২) ও রবের ছেলে ইমামুল শেখ (৩২)।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ৮টায় সপুরা ম্যাচ ফ্যাক্টরী মোড় থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে বাড়ীর পিছন থেকে ভ্যানের বিভিন্ন অংশ খোলা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে আল আমিনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সহযোগী মিনহাজ, সারোয়ার ও ইমামুলকে ১০ হাজার টাকার মালামাল ও চোরাই কাভার্ড ভ্যানটির কিছু অংশ-সহ তাদের গ্রেপ্তার করে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো: সিয়াম নামের এক যুবক একটি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন। সে গত ২২ মার্চ সকাল পৌনে ১০টার দিকে পণ্য সরবরাহের জন্য ভ্যান নিয়ে মালামাল-সহ বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ১০টায় শাহ্‌শখদুম থানার বারো রাস্তার পাশে বখশীয়া খানকাহ শরীফের সামনে অটো ভ্যানটি রেখে খানকাহ শরীফের ভিতরে বাথরুমে যান। কিছুক্ষণ পর এসে দেখেন তার অটো ভ্যানটি নাই। তিনি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বুঝতে পারেন যে, তার ভ্যানটি চুরি হয়েছে। তখন তিনি বিষয়টি তার প্রতিষ্ঠানের মালিক মো: রাকিবুল হাসান জুয়েলকে অবগত করেন। পরবর্তীতে জুয়েল শাহ্‌মখদুম থানায় একটি চুরির মামলা করেন।
চুরির মামলার পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নেতৃত্বে শাহ্‌মখদুম থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: আমিনুল ইসলাম ও তার টিম চোরাই মালামাল উদ্ধার-সহ আসামিদের গ্রেপ্তার করেন।

রফিকুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক-সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category