Monday , 6 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
March 6, 2023 6:48 pm
রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

মুরাদ হোসেন: রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শাহ্‌মখদুম থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে মো: সবুজ হোসেন (২৪) ও মো: ফারুকের ছেলে মো: মেহেদী (২৫) এবং সুজানগরের মো: আব্দুল হাকিমের ছেলে মো: সায়েম (২১)। এ ব্যাপারে আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো: রফিকুল আলম বলেন, নগরীর সমবায় মার্কেটের এক দোকানের কর্মচারী হাফিজুর রহমান গত ৫ ই ফেব্রুয়ারি রাত পৌনে ১০ টার দিকে দোকানের কাজ শেষ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোবাইলে ফোন আসলে তিনি ফোনে কথা বলতে থাকেন।

রাত সাড়ে ১০টার সময় শাহ্‌মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় দুইজন আরোহী-সহ একটি অটোরিক্সা পিছন দিক থেকে অটোরিক্সার পিছনের সিটে বসা এক ব্যক্তি হাফিজুরের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

হাফিজুর রহমান তার সাইকেল ফেলে অটোরিক্সার পিছনে দৌঁড়াতে থাকে। নওদাপাড়া বাজারে পৌঁছে তিনি তার পরিচিত একজন মোটরসাইকেল চালককে দেখে তার মোটরসাইকেলের পিছনে উঠেন। এসময় রাস্তায় শাহ্‌মখদুম থানা পুলিশের টহল গাড়ি দেখে তিনি পুলিশকে ছিনতাইয়ের ঘটনা বলেন।

পরে শাহ্‌মখদুম থানার এসআই মো: আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক সেই অটোরিক্সাটিকে ধাওয়া করে। পরবর্তীতে তারা মধ্য নওদাপাড়া থেকে ছিনতাইকারী সবুজ, মেহেদী ও সায়েমকে গ্রেফতার করেন। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা করে পুলিশ ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে গরু ছিনতাইয়ের মামলা

রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী বিভাগের ৩৯ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

ইরান যুদ্ধে ‘হার মানলেন’ ট্রাম্প! ২৩ বছর পর ৪,৫০০ লাশ ডিঙিয়ে কেন খালি হাতে ইরাক ছাড়ল আমেরিকা?

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক কর্মী আটক

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর বিশুদ্ধ পানির যুগান্তকারী পরিবর্তন: মিনুর সময়েই ঘরে ঘরে পানি